শীর্ষবিন্দু নিউজ: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রেলওয়ে বাইপাস এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী কন্টেইনারবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটির চারটি চাকা লাইন থেকে সরে গেছে। উদ্ধারকারী দল কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে বলে জানা যায়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।