ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে এই শ্লোগান নিয়ে প্রতিবছরের মতো গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট।
রোববার ২৩শে এপ্রিল সিলেটের বিশ্বনাথের (তেলিকোনার) এলাহাবাদ রহমান মনজিল কেন্দ্রীয় কার্যলয় থেকে শতাধিক মানুষের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন- আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ এর সেক্রেটারি মাওলানা আব্দুল মালিক। আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ এর উপদেষ্টা সাংবাদিক এম নুর উদ্দীন, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ এর অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ এর সদস্য জনাব কমর উদ্দীন ও আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ সদস্য লিয়াকত আলী।
আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ এর এরআরইটি টিভির মিডিয়া সমন্বয়কারী এম মাহফুজুর রহমান, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ এর স্থায়ী সদস্য হাফিজ মাহমুদ সুলতান, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ এর স্থায়ী সদস্য আবিদুর রহমান, আজিমুর রহমান হামিম, তোয়াছিনসহ আরো অনেকে।
Leave a Reply