সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০

অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার সময়ে পাচঁ শতাধিক বাংলাদেশি লিবিয়ায় আটক

অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার সময়ে পাচঁ শতাধিক বাংলাদেশি লিবিয়ায় আটক

স্বপ্নের দেশ ইউরোপে অবৈধভাবে পাড়ি দেওয়ার সময়ে পাচঁ শতাধিক বাংলাদেশিকে গ্রেফতার করেছে লিবিয়া পুলিশ। বাংলাদেশিরা এখন ত্রিপোলির তরিক মাতা ডিটেনশন সেন্টারে অবস্থান করছে। লিবিয়াতে ইংরেজি দৈনিক লিবিয়া অবজারভার  ও স্যাটেলাইট টিভি আল –আহরার পুলিশের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।

ইউরোপে যাওয়ার সময়ে ওই বাংলাদেশিদের লিবিয়ার মিসরাতা জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে লিবিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামান জানান, এখন পর্যন্ত দূতাবাস ২৪০ জনকে ইন্টারভিউ করেছে এবং এখানে আরও বাংলাদেশি আছে।

দেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, অবৈধপথে আসার কারণে ফেরত পাঠানোয় জটিলতা দেখা দেয় কারণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত পাঠানো হবে। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে তাদের ফেরত পাঠানোর বিষয়ে যোগাযোগ রাখছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026