বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৭

সিলেট হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

সিলেট হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

সিলেট নগরীর লালদীঘির হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া তিনটার দিকে মার্কেটে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় বলে মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছে।

আগুন লাগার তথ্য নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ জানান, সিলেটের সবচেয়ে বড় এ মার্কেটে রাত ৩টা ১৮ মিনিটের দিকে আগুন লাগে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানতে পারিনি। পরে তা জানানো হবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের  ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোর ৫টায় হকার্স মার্কেটে আগুন জ্বলছে। ব্যবসায়ীদের আশঙ্কা আগুনে মার্কেটের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026