বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২

সিলেটে ঈদের জামাত কখন কোথায়

সিলেটে ঈদের জামাত কখন কোথায়

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহের দুয়ারে কড়া নাড়ছে খুশির দিন-পবিত্র ঈদুল ফিতর। মঙ্গলবার সারা দেশে পালিত হবে ঈদ। দুই বছর করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে পড়তে হয়েছিলো ঈদের নামাজ। এবার করোনার দাপট নেই বলে ঈদের জামায়াত হবে ঈদগাহ অথবা খোলা ময়দানে।

সিলেট নগরীতে প্রধান ঈদের জামায়াত কেন্দ্রীয় শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। সেখানে ইমামতি করবেন মুফতি রশিদুর রহমান ফারুক (বরুনার পীর)। হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামায়াত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ঈমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ।

সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ইমামতি করবেন বন্দরবাজার কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম।

নগরীর কুদরত উল্লাহ মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে মোট ৩টি। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৯টায় তৃতীয়টি অনুষ্ঠিত হবে।

হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জামায়াত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026