শনিবার, ০২ মে ২০২৬, ০১:২২

তেল সংকট

∆ তেল সংকট ∆
শিহাবুজ্জামান কামাল

ইউক্রেন আর রাশিয়া থেকে
বন্ধ তেল আমদানি
সকল দেশের এ বিষয়ে
বাড়লো পেরেশানি।

তেল সংকটে বন্ধের পথে
ফাস্ট ফুডেরই শপ
মওজুদকারী লুটছ ফায়দা
পূর্ণ হয় মতলব।

চামচা আর তেল পাবেনা
করতে তেলবাজি
পাতি নেতার মন পাবেনা
করতে তাদের রাজি।

তেল সংকট আজ বিশ্বব‍্যাপী
দাম হয়েছে চড়া
মজা করে খাবেন না আর
সন্দেশ নুনের বড়া।

নিজ দেশে তাই সবাই মিলে
করেন শষ্যের চাষ
তবেই কিন্তু কেটে যাবে
তেলের হাহুতাশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026