সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৮

সাংবাদিক মঈন উদ্দিন মন্জুর উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশনের ইউকের প্রতিবাদ সভা

সাংবাদিক মঈন উদ্দিন মন্জুর উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশনের ইউকের প্রতিবাদ সভা

সিলেটে বিশিষ্ট সাংবাদিক মঈন উদ্দিন মন্জুর উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গত ২৮ মে শনিবার বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে এক জরুরী প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউকে বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আজিজুল আম্বিয়া, সংগঠণের সহ সভাপতি বদরুজ্জামান বাবুল ও সাংগঠনিক সম্পাদক হাজী ফারুক মিয়া, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইষ্ট রিজিয়নের চেয়ারম্যান এম এ আজিজ, ট্রেজারার সুফি সোহেল আহমদ, কমিউনিটি নেতা হাজী হাবিব, কবি ফররুখ ফাউণ্ডেশনের সভাপতি মাওলানা রফিক আহমদ রফিক, সোনালী স্বপ্ন চ্যারিটির সভাপতি কামরুন নাহার শোভা, মিসেস আরুছা চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা সাংবাদিক মঈন উদ্দিন মন্জুর উপর পৈশাচিক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বক্তারা অবিলম্বে চিহ্ণিত সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবী জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026