রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬

তুরস্কের নাম পরিবর্তন করে এখন তুর্কিয়ে

তুরস্কের নাম পরিবর্তন করে এখন তুর্কিয়ে

এক উদ্যোগ নিয়েছে তুরস্ক। দেশের নাম পরিবর্তনে বিরল এই উদ্যেগে দেশটি এখন থেকে ‘তুর্কিয়ে’ নামে পরিচিত হতে চায়। এ খবর দিয়েছে বিবিসি।

এখন থেকে তুরস্কের সব রপ্তানি পণ্যের গায়ে ‘মেইড ইন তুর্কিয়ে’ লেখা থাকবে। এছাড়া জানুয়ারি মাস থেকে তুরস্কের পর্যটন শিল্পে ‘হ্যালো তুর্কিয়ে’ প্রচারণা শুরু হয়েছে।

আন্তর্জাতিক পরিসরে টার্কি বা তুরস্কের পরিবর্তে এখন থেকে তুর্কিয়ে নাম চালু করছে তুরস্ক। এ নিয়ে তুরস্কের কাছ থেকে আনুষ্ঠানিক একটি আবেদনও পায় জাতিসংঘ। ওই আবেদন মেনে নিয়ে তুর্কিয়ে নামটিই গ্রহণ করেছে সংস্থাটি।

খবরে বলা হয়, অন্যান্য আন্তর্জাতিক সংস্থাতেও একই ধরনের পরিবর্তন আনতে বলবে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোগান গত বছর থেকে তুরস্ককে নতুন করে পরিচয় করিয়ে দেবার অংশ হিসেবে ‘তুর্কিয়ে’ রাখার প্রচারণা শুরু করেন। তিনি এ নিয়ে বলেছিলেন,  তুরস্কের মানুষের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধের সবচেয়ে ভালো বহিঃপ্রকাশ এবং প্রতিনিধিত্ব করার জন্য তুর্কিয়ে সর্বোত্তম।

তুরস্কের বেশিরভাগ মানুষ এরই মধ্যে তাদের দেশকে তুর্কিয়ে হিসেবে জানে। তবে ইংরেজিতে করা ‘টার্কি’ নামটি আন্তর্জাতিক মহলে এবং দেশের ভেতরেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এরদোগান যখন গত বছর নাম পরিবর্তনের ঘোষণা দেন, তখন থেকেই রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি তুর্কিয়ে শব্দটি ব্যবহার শুরু করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026