হজকে কেন্দ্র করে ভয়াবহ প্রতারণা শুরু করে ব্রিটেনসহ বিভিন্ন দেশের হজ এবং ওমরাহ ট্রাভেল এজেন্টরা। এরইমধ্যে কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র হজ। উৎকণ্ঠায় ছিলেন হাজীরা।
বিশেষভাবে উল্লেখ্য, যুক্তরাজ্যের হজ ট্রাভেল ইন্ডাস্ট্রির কিছু অবৈধ অপারেটর হজযাত্রীদের হাজার হাজার পাউন্ড অর্থ নিয়ে উধাও হয়েছে। এমন প্রতারণার অসংখ্য উদাহরণ রয়েছে। এবার নতুন প্রক্রিয়ায় কম খরচে হজ পালন করতে পারবেন হাজীরা।
ব্রিটেনে জনপ্রতি গড়ে হজ খরচের প্রায় দশ হাজার পাউন্ড তুলে নেওয়া হয়। এর মধ্যেই দু’দিন আগে হজ প্রক্রিয়া সহজ করার সুখবর এলো। চলতি বছর ব্রিটেনসহ ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে যারা হজে যেতে চাচ্ছেন তাদের জন্য কোনও এজেন্ট ছাড়াই নিজ দায়িত্বে অনলাইন নিবন্ধনে নতুন সুযোগ চালু করেছে সৌদি সরকার।
এর মাধ্যমে দ্রুত হজের জন্য বুকিংয়ের সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন হজযাত্রীরা। www. Motawif.com.sa এই সাইটে গিয়ে দুই থেকে তিন মিনিটে নিজের প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। নতুন নীতিমালায় হজ কোম্পানিগুলো নিজেদের গ্রাহকদের অর্থ ফেরত দিতে প্যাকেজ ট্রাভেল রেগুলেশন দ্বারা নিয়ম মানতে বাধ্য হবে।
বছরে প্রায় ২৫ হাজার ব্রিটিশ মুসলমানদের জন্য হজের ব্যবস্থাপনা করে থাকে কোম্পানিগুলো। এর মধ্যে বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি রয়েছে একাধিক। সৌদি সরকার মোতাউইফ নামে পোর্টালটি চালু করায় জালিয়াতি মোকাবিলা এবং হজকে আরও সহজ করা সম্ভব। এটি হজের প্রথম পোর্টাল যা সরাসরি থেকে ভোক্তা বুকিং প্রক্রিয়ায় বিপ্লব ঘটিয়েছে।
Leave a Reply