শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬

সহকর্মীর যৌনাঙ্গে হাত দিয়ে চাকরি গেলো পুলিশের

সহকর্মীর যৌনাঙ্গে হাত দিয়ে চাকরি গেলো পুলিশের

সহকর্মীর গোপনাঙ্গ চেপে ধরে তা স্বল্প দৈর্ঘ্যের বলে চিৎকার করার অভিযোগে চাকরি হারিয়েছেন ব্রিটেনের উইলশায়ারের এক পুলিশ অফিসার।

কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন খোদ পুলিশ অফিসার নিজেই। ছাঁটাই হওয়া অফিসারের নাম অ্যাডাম রিডস।

উইলশায়ারের প্রশাসন সূত্রে জানা গেছে, সদ্য কাজে যোগ দেয়া এক তরুণ পুলিশকর্মীকে সকলের সামনেই যৌন হেনস্থা করেন রিডস। সকলের সামনে প্যান্টের চেন খুলে রিডস ওই নবাগত পুলিশকর্মীর গোপনাঙ্গ চেপে ধরেন এবং গোপনাঙ্গের দৈর্ঘ্য ছোট বলে সকলেই সামনেই চিৎকার করেন।

২০২১ সালের নভেম্বর মাসে ঘটনাটি ঘটলেও ওই অধস্তন কর্মী ভয়ে কিছু বলতে পারেননি। সম্প্রতি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব কিছু খুলে বলেন। অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থা নেওয়া হয় রিডসের বিরুদ্ধে। রিডসের দাবি, গোটা বিষয়টি নিতান্তই ঠাট্টা ছিলো। তবে তার এই যুক্তি ধোপে টেকেনি।

পাঁচ দিনের মধ্যেই সাজা শোনান বিচারকরা। সাজায় অবিলম্বে সমস্ত রকম প্রশাসনিক কাজ থেকে অবিলম্বে তাকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। ভবিষ্যতে যেনো তিনি আর কোনো দিন পুলিশ প্রশাসনের কোনো কাজে যুক্ত না হতে পারেন, সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026