বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪২

অবশেষে কথা হলো দুই মহাসচিবের

অবশেষে কথা হলো দুই মহাসচিবের

শীর্ষবিন্দু নিউজ: অবশেষে কথা হলো আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শুক্রবার বিকেলে আশরাফ ও ফখরুলের মধ্যে বিশ মিনিটের আলাপচারিতায় উঠে এসেছে বর্তমান অসহিংস পরিস্থিতিতে সমাধানের পথ। বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান।

আগের দুই দলপ্রধানের টেলিফোন সংলাপে সরকারী ও বিরোধী দলের মধ্যে এখনো কোন ফল বয়ে আনেনি। এর মধ্যে আজকের ফোনালাপে বিএনপি থেকে বলা হয়েছে, তারা আশাবাদী, সংলাপের বরফ গলবে। খুব শিঘ্রই নিরসন হবে বর্তমান রাজনৈতিক সংকটের অচলাবস্থা।

বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে একটি শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে উভয় রাজনৈতিক দলের প্রচেষ্টার অংশ হিসেবে এই টেলিফোন আলাপের চেষ্টা। প্রচেষ্টার অংশ হিসেবে ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার থেকেই সৈয়দ আশরাফের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেন বলে জানা যায় বিএনপি সূত্র্রে।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, টেলিফোন ছাড়াও বৃহস্পতিবার রাতে সরকারের গুরুত্বপূর্ণ এক ব্যাক্তির বাসায় দাওয়াতে গিয়েছিলেন মির্জা ফখরুল। সেখানে তিনি অনেক্ষন সৈয়দ আশরাফের জন্য অপেক্ষো করেও দেখা পাননি। পরে আসার সময় সংশ্লিষ্ট ব্যক্তির কাছে অনুরোধ করে আসেন সৈয়দ আশরাফকে তিনি যেন সংবাদটি পৌছে দেন এবং তাকে ফোন করার অনুরোধ জানান। ওই দাওয়াতে তাদের দু‘জনেরই উপস্থিত থাকার কথা ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026