শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬

যুক্তরাজ্যের ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা পাবে ইউক্রেন

যুক্তরাজ্যের ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা পাবে ইউক্রেন

ইউক্রেনে আরও ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বুধবার (২৯ জুন) দেশটি এ ঘোষণা দেয়। সামরিক সহায়তার মধ্যে বিমান ও ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে।

ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে বলেছে, কিয়েভে যুক্তরাজ্যের নতুন সহায়তার ফলে এ পর্যন্ত ইউক্রেনে সামরিক সহায়তার পরিমাণ পৌঁছেছে ২৩০ কোটি পাউন্ডে। এই সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ক্রুবিহীন আকাশযান, নতুন যুদ্ধ সরঞ্জাম প্রভৃতি।

ও প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হামলা বর্বরোচিত। বিশ্বের কাছে এ যুদ্ধের অসারতা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেনের সাধারণ মানুষের পাশে যুক্তরাজ্য থাকবে, যাতে পুতিন ইউক্রেনে ব্যর্থ প্রমাণিত হন বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ইউক্রেনে ট্যাংক–বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো সামরিক সহায়তা যুক্তরাজ্যই প্রথম দিয়েছে। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণও দিয়েছে যুক্তরাজ্য।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026