শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬

ব্রিটেনে কোভিড সংক্রমণ ৩২ শতাংশ বৃদ্ধি

ব্রিটেনে কোভিড সংক্রমণ ৩২ শতাংশ বৃদ্ধি

ব্রিটেনে ৩২ শতাংশে বেড়ে কোভিড আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখে। এটি গত এপ্রিল মাসের পর সর্বোচ্চ। গত সপ্তাহে দেশটিতে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১৭ লাখ। তবে এ সপ্তাহেই এ সংখ্যা ৬ লাখ বেড়ে গেছে। এ খবর দিয়েছে ইয়াহু নিউজ।

ওএনএস-এর কোভিড-১৯ বিষয়ক প্রধান সারাহ ক্রফট জানান, ব্রিটেনজুড়ে আমরা পাঁচ লাখেরও বেশি সংক্রমণ দেখতে পাচ্ছি। খুব সম্ভবত বিএ.৪ এবং বিএ.৫ ভ্যারিয়েন্টের কারণেই এটি হচ্ছে। সব কটি অঞ্চলে এবং সব বয়সের মানুষের মধ্যেই সংক্রমণ বাড়ছে। আমরা সামনের সপ্তাহগুলোতেও সংক্রমনের তথ্য পর্যবেক্ষণ করে যাব।

ইয়াহু নিউজের খবরে বলা হয়, ব্রিটেনে একই সময়ে সবথেকে বেশি কোভিড আক্রান্তের রেকর্ড হয়েছিল গত মার্চ মাসের শেষ সপ্তাহে। তখন দেশটিতে ৪৯ লাখ মানুষ কোভিড আক্রান্ত ছিলেন। সাম্প্রতিক কোভিড ঢেউয়ের জন্য ওমিক্রনের বিএ.৪ এবং বিএ.৫ উপধারাকে দায়ি করছেন গবেষকরা। বৃটেনের অফিস অব ন্যাশনাল স্টাটিস্টিকস (ওএনএস) থেকেও একই তথ্য দেয়া হয়েছে। বর্তমানে বৃটেনের সবথেকে প্রভাবশালী ভ্যারিয়েন্ট এগুলোই।

ব্রিটেনে কোভিড সংক্রমণ বৃদ্ধির এই খবর এমন সময়ে এলো যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কোভিড মহামারি শেষ হওয়া থেকে বহু দূরে। বিশ্বের শতাধিক দেশে এখন হু হু করে কোভিড বাড়ছে।

স্কটল্যান্ডে গত সপ্তাহে ২ লাখ ৮৮ হাজার ২০০ জনের কোভিড শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ২ লাখ ৫০ হাজার। ইংল্যান্ডে গত সপ্তাহে কোভিড আক্রান্ত হয়েছেন ১৮ লাখ মানুষ, যা আগের সপ্তাহে ছিল ১৪ লাখ। ওয়েলসেও ৬৮ হাজার থেকে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬ হাজার ৫০০ জন। অপরদিকে নর্দার্ন আয়ারল্যান্ডে এক সপ্তাহ ব্যবধানে ৬০ হাজার থেকে বেড়ে ৭১ হাজার হয়েছে কোভিড শনাক্তের সংখ্যা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026