শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০১

টিউলিপের সাথে সেলফি তুলতে অপারগ ঋষি!

টিউলিপের সাথে সেলফি তুলতে অপারগ ঋষি!

বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তিনি দেশটির বিরোধী দল লেবার পার্টির সদস্য।

অন্যদিকে, যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভুত এই রাজনীতিবিদ ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সদস্য।

সোমবার কনজারভেটিভ নেতা নির্বাচনে তৃতীয় ধাপের ভোটাভুটিতেও শীর্ষস্থান ধরে রেখে ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে আরেক ধাপ এগিয়ে গেছেন।

এমতাবস্থায় তাকে নিয়ে মজা করছেন বিরোধী দলীয় সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টিউলিপ সিদ্দিক লিখেছেন, পার্লামেন্টে ঋষির সাথে দেখা হয়ে গেলো।

তাকে জিজ্ঞেস করলাম, সে আমার সাথে সেলফি তুলতে চায় কিনা, আমার সমর্থন চায় কিনা। এ কথা শুনে সে এত তাড়াতাড়ি পালিয়ে গেলো। অফারটা আসলে সত্যিকার ছিল না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026