শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬

হঠাৎ আতঙ্কিত লিজ ট্রাস (ভিডিও)

হঠাৎ আতঙ্কিত লিজ ট্রাস (ভিডিও)

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে ঋষি সুনাকের সঙ্গে একটি বিতর্ক অনুষ্ঠানে আতঙ্কিত হয়ে পড়েছিলেন লিস ট্রাস। অনুষ্ঠানের সঞ্চালক অজ্ঞান হয়ে যাওয়ায় লিজ ট্রাস আতঙ্কিত হয়ে পড়েন। ওই অনুষ্ঠানটিও বাতিল হয়ে যায় বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

দ্য সান এবং টকটিভির ওই বিতর্ক অনুষ্ঠান চলাকালেই অজ্ঞান হয়ে যায় অনুষ্ঠানটির সঞ্চালক কেট ম্যাকক্যান। এ সময় লিজ ট্রাস ও ঋষি সুনাকের নিজে ক্যামেরা ছিল। লিজ ট্রাস কথা বলছিলেন। কেট ম্যাকক্যানকে অজ্ঞান হয়ে যেতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

এদিকে, টকটিভি জানিয়েছে, কেট ম্যাকক্যান ‘ভালো’ আছেন। কিন্তু চিকিৎসকরা অনুষ্ঠানটিতে  ফের উপস্থিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তাকে। এ ব্যাপারে অবশ্য দর্শক-শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছে চ্যানেলটি।

এদিকে, ম্যাকক্যান ভাল আছেন শুনে তারা স্বস্তি পেয়েছেন বলে টুইটারে জানিয়েছেন লিজ ট্রাস ও ঋষি সুনাক। ফের বিতর্কে অংশ নিতে পারলে খুশি হবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।

দ্য সানের রাজনৈতিক সম্পাদক হ্যারি কোলের সঙ্গে বিতর্কের সঞ্চালকের দায়িত্ব পালন করার কথা ছিল কেট ম্যাকক্যানের। কিন্তু হ্যারি কোল করোনাক্রান্ত হওয়ায় কেট ম্যাকক্যান একাই সঞ্চালকের ভূমিকা পালন করছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026