সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩

হঠাৎ উত্তেজিত শাহরুখ!

হঠাৎ উত্তেজিত শাহরুখ!

হঠাৎই উত্তেজিত হয়ে পড়েন শাহরুখ খান। মুম্বাই এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় জোর করে এক ভক্ত তাকে স্পর্শ করার চেষ্টা করলে বিষয়টি নিয়ে উত্তেজিত হয়ে পড়েন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হঠাৎই শাহরুখ খানের পাশে চলে এসে তার হাত টেনে ধরে সেলফি তোলার চেষ্টা করেন। ঘটনার সময় শাহরুখের সঙ্গে তার বোন শেহনাজ লালারুখ খান, ছেলে আরিয়ান এবং আব্রাম খান ছিলেন।

এক ঝটকায় হাত ছাড়িয়ে নেন শাহরুখ, চোখেমুখে ফুটে ওঠে রাগের অভিব্যক্তি। তাড়াতাড়ি বাবার পাশে চলে যান ছেলে আরিয়ান। ঠান্ডা মাথায় গোটা পরিস্থিতি সামলান তিনি। শান্ত করেন শাহরুখ খানকে। সোশ্যাল মিডিয়ায় ওই ফুটেজ আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখা গেল শাহরুখ এবং আরিয়ানকে। মাদক কাণ্ড মিটে যাওয়ার পর এই প্রথম একসঙ্গে পাপ্পারাৎজিদের সামনে এলেন তারা। এদিকে শাহরুখ খানের বোন শেহনাজ লালারুখ খানও দীর্ঘদিন পর বাড়ির বাইরে বেরিয়েছিলেন এদিন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026