শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫

ইংল্যান্ডের সবচেয়ে বড় কন্টেইনার বন্দরে কর্মীদের ধর্মঘট

ইংল্যান্ডের সবচেয়ে বড় কন্টেইনার বন্দরে কর্মীদের ধর্মঘট

ইংল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত একটি বন্দরে সবচেয়ে বড় কন্টেইনার বন্দর ফেলিক্সস্টো’র প্রায় ২ হাজার কর্মী ধর্মঘট পালন করছেন। এতে বন্দরটি থমকে আছে।

‘দ্য ইউনাইট’ ইউনিয়ন সদস্যদের ডাকা এই ধর্মঘটে যোগ দিয়েছেন ক্রেন ও টাগ বোট অপারেটিভরাও। মূলত দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট করছেন তারা।

ওয়ার্ল্ড সোশ্যালিস্ট ওয়েবসাইটের এক রিপোর্টে জানানো হয়েছে, বৃটেনের ৪৮ শতাংশ কন্টেইনার এই বন্দর দিয়েই পরিচালিত হয়। বছরে ২ হাজার জাহাজ থেকে ৪০ লাখের বেশি কন্টেইনার খালাস করা হয় এই বন্দর থেকে।

ফলে এই ধর্মঘট ইংল্যান্ডকে অস্থির করে তুলতে পারে। পাশাপাশি দেশটিতে চলছে রেলওয়ে কর্মী ধর্মঘট। সেখানে প্রতি পাঁচটি ট্রেনের মধ্যে মাত্র একটি করে ট্রেন চলাচল করছে।

সেখানকার কর্মীরা জানিয়েছেন, তারা ১০ শতাংশ বেতন বৃদ্ধি চান। যদিও এখন আর ১০ শতাংশও যথেষ্ট নয়, কারণ মূল্যস্ফীতি ১২ শতাংশ ছাড়িয়েছে। তাদেরকে ৭ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দেয়া হয়েছে। যদিও শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও অন্য ইস্যু নিয়েও।

অনেকেই অভিযোগ করেছেন, মহামারির মধ্যে তাদের নিরাপত্তাকে উপেক্ষা করা হয়েছে। ভাইরাস থেকে বাঁচার জন্য কোনো সুরক্ষা ছাড়াই তাদের কাজ করতে হয়েছে। এ জন্য কোনো অতিরিক্ত অর্থও দেয়া হয়নি তাদের।

ফেলিক্সস্টোওয়ের কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউনাইট ইউনিয়নের ডকে নিয়োজিত সরকারি কর্মকর্তা ববি মর্টন বলেন, ধর্মঘটের কারণে কাজে ব্যাপক বিঘ্ন ঘটবে এবং তা ইংল্যান্ডজুড়ে সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের চাপ তৈরি করবে।

তবে যে বিরোধ তৈরি হয়েছে, তা পুরোপুরিভাবে কোম্পানিরই তৈরি করা। অনেক শ্রমিক অভিযোগ করেন, তাদেরকে বছরে ২৫ হাজার পাউন্ড হিসেবে ভাড়া করা হয়েছে। অথচ এই অর্থ একই ধরণের অন্য চাকরির তুলনায় অনেক কম।

দেশটির পোস্টাল কর্মীরাও চলতি মাসের শেষের দিকে চার দিনের ধর্মঘটের পরিকল্পনা করছেন। টেলিকম প্রতিষ্ঠান বিটিও সম্প্রতি কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কর্মবিরতি পরিস্থিতির মুখোমুখি হয়েছে। অ্যামাজনের গুদামের কর্মী, আইনজীবী, পরিচ্ছন্নতাকর্মীদেরও সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্মবিরতি পালন করতে দেখা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026