রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮

ক্রোয়েশিয়ায় সাগর ভ্রমণ

ক্রোয়েশিয়ায় সাগর ভ্রমণ

শিহাবুজ্জামান কামাল

সাগর ভ্রমনে যাই
সাঝ সকালে
পায়ে হেঁটে পথ চলি
সবাই মিলে।

পাহাড়ি উচু টিলা
পথ চলা ভারি
অবশেষে সেখানে
গাড়ি কল করি।

সাগরের পাশ দিয়ে
উচু ঢালু রাস্তা
ভয় লাগে তাকালে
জোরে নেই শ্বাসটা।

বেপরওয়া গাড়ি চালক
চালায় গাড়ি
গন্তব্যে পৌছাতে চায়
যত তাড়াতাড়ি।

অবশেষে সাগর তীরে
আমরা পৌছাই
জাহাজে উঠে মোরা
দুরে চলে যাই।

দ্বীপ ঘেরা সাগরের
চারিদিকে জল
তীর জুড়ে মানুষের
শুধু কোলাহল।

জলে নেমে কেউবা
সাঁতার কাটে
নারী পুরুষ পথ চলে
রেখে হাত হাতে।

বেলা শেষে আমাদের
বিদায়ের পালা
গন্তব‍্যে ফিরে আসি
সন্ধ্য বেলা।

আমাদের সফরটা
কেটেছে বেশ
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা
ক্রোয়েশিয়া দেশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026