(ক্রোয়েশিয়া মিলেনি শহরের দৃশ্য দেখে)
শিহাবুজ্জামান কামাল
**
মিলেনি শহরের দৃশ্য
কেড়ে নিল মন
বারান্দার পাশে ছিলাম
বসে অনেকক্ষণ।
সামনে বিশাল সাগর
তেঁড়ে আসে ঢেঊ
দুরে বসে উপভোগ
করছে বা কেউ।
পাহাড়ের পাদদেশে
পাকা ঘর বাড়ি
উচু নীচূ গাছপালা
আছে সারিসারি।
যে দিকে তাকাই শুধু
ভাবনা যে জাগে
এমন মনোরম সবি
দেখিনি যে আগে।
মিলেনি শহরটা জানি
নানা রৃপে ভরা
প্রকৃতির সব কিছুই
বিধাতার গড়া।
Leave a Reply