শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ৩০ বিলিয়ন পাউন্ড অর্থায়নে বরিস জনসনের শেষ সিদ্ধান্ত

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ৩০ বিলিয়ন পাউন্ড অর্থায়নে বরিস জনসনের শেষ সিদ্ধান্ত

ব্রিটেনে ব্যাপক জালানি ঘাটতি মেটাতেই দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন কটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ বিলিয়ন পাউন্ড অর্থায়নে স্বাক্ষর করবেন। অভ্যন্তরীণ শক্তি উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন।

ব্রিটেনে এ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমেই বর্তমান জ্বালানি সংকটের স্থায়ী সমাধানের জন্য দেশটির অভ্যন্তরীণ জ্বালানি কোম্পানিগুলোকে দিক নির্দেশনা থাকবে বরিস জনসনের ভাষণে। এ খবর দিয়েছে ডেইলি মেইল।

প্রকল্পটি বাস্তবায়ন করবে ফ্রান্সের কোম্পানি ইডিএফ। ব্রিটিশ সরকার কোম্পানির সঙ্গে চূড়ান্ত আলোচনা অব্যাহত রেখেছে। এ কোম্পানিটি ব্রিটেনের পারমানবিক বিদ্যুকেন্দ্রটি পরিচালনা করবে।

ডাউনিং স্ট্রিট সূত্রে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী বরিস জনসন তার দেশের জালানি নিরাপত্তা দীর্ঘমেয়াদে সমাধানের জন্যেই পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বেছে নিয়েছেন। এছাড়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর জালানি নির্ভরশীলতা কমাতে চেষ্টা করছেন বরিস জনসন।

বরিস বলেন, তার দেশের একটি ‘সোনালী’ অর্থনৈতিক ভবিষ্যত রয়েছে এবং এক্ষেত্রে কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে হবে। বিশেষ করে খামারগুলোতে বায়ু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নেও পদক্ষেপ নিচ্ছেন বরিস জনসন।

বিশ্বব্যাপী তেল ও গ্যাসের মূল্য নিয়ে যে অস্থিরতা বিরাজ করছে তারই বিকল্প জালানির উৎস নিশ্চিত করতে চান বরিস জনসন। এর আগে ব্রিটেনের ক্ষমতায় ১৩ বছর থাকলেও লেবার পার্টি জালানি নিশ্চিত করার জন্যে অযথা সময় ব্যয় করেছে বলে বরিস অভিযোগ আনেন।

এদিকে ব্রিটেনে টরি নেতৃত্ব প্রতিযোগিতার ফলাফল ৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে এবং জনসন পরের দিন অফিস ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। ব্রিটেনের মন্ত্রীরা বরিস জনসনের এ সিদ্ধান্তের সঙ্গে একমত ও তারাও মনে করছেন দেশটির জালানি নিরাপত্তা নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই।

ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও ঋষি সুনাকের সঙ্গে এই চুক্তির বিষয়ে পরামর্শ করেছেন। প্রকল্প ব্যয়ের ৬ বিলিয়ন পাউন্ডের অর্থাৎ ২০ শতাংশ শেয়ার বাজারে ছেড়ে মূলধন সংগ্রহ করতে হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026