আগামী ৫ই সেপ্টেম্বর নির্বাচিত করা হবে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। নতুন যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, তিনি প্রথা ভেঙে ৬ই সেপ্টেম্বর যেতে হবে স্কটল্যান্ডে।
ব্রিটেনে ক্ষমতাসীন দল কনজার্ভেটিভ পার্টির নেতা হিসেবে আগামী ৫ই সেপ্টেম্বর সোমবার নাম ঘোষণা করা হবে পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস অথবা সাবেক চ্যান্সেলর ঋষি সুনাকের। তার পরদিনই রানীর কাছে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বরিস জনসন। এর সামান্য পরেই তার উত্তরসূরি রানীর সঙ্গে সাক্ষাত করবেন।
সাক্ষাতের ওই সময় রানী দ্বিতীয় এলিজাবেথ লন্ডন থাকবেন না। তিনি থাকবেন স্কটল্যান্ডের বালমোরালে। সেখান থেকেই তিনি নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। বাকিংহাম রাজপ্রাসাদ এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি।
৯৬ বছর বয়সী রানী তার ৭০ বছরের রাজত্বকালে প্রধানমন্ত্রীদের নিয়োগ দিয়েছেন বাকিংহাম প্যালেসে। সেখানে আছেন তার বিপুল ভক্ত, দর্শক। ধারনা করা হচ্ছে, নতুন প্রধানমন্ত্রীকে নিশ্চয়তা দিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বয়সজনিত কারণে রানীর চলাফেরায় সমস্যা হয়। তাই শেষ মুহূর্তে যাতে তাড়াহুড়ো করে আয়োজন করা না হয়। সে জন্য সিদ্ধান্ত বদলের কথা আগেই জানানো হয়েছে।
Leave a Reply