শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩

নতুন রাজা চার্লস

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসনের মধ্য দিয়ে উত্তরাধিকার হিসেবে দেশটির রাজা হতে যাচ্ছেন ৭৩ বছর বয়সী রানীর বড় ছেলে চার্লস। বৃহস্পতিবার কোনো ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই সিংহাসনে অসিন হয়েছেন সাবেক প্রিন্স অব ওয়েলস্। বিবিসি।

তবে রাজা হওয়ার আগে ঐতিহ্যগত কিছু নিয়ম পালন করতে হবে প্রিন্স চার্লসকে। সিংহাসনে আরোহণের পর ঐতিহ্য অনুসারে তার নাম হবে কিং চার্লস থ্রি বা রাজা তৃতীয় চার্লস। তিনি চাইলে এ নাম রাখতে পারেন বা পরিবর্তনও করতে পারেন। সেক্ষেত্রে চার্লস তার চারটি নামের যে কোনো একটি (চার্লস ফিলিপ আর্থার জর্জ) ব্যবহার করতে পারেন।

কাউন্সিলে থাকবেন অতীত ও বর্তমান জ্যেষ্ঠ এমপিদের একটি দল, কয়েকজন জ্যেষ্ঠ বেসামরিক কর্মচারী, কমনওয়েলথের হাই কমিশনাররা এবং লন্ডনের লর্ড মেয়র। রীতি অনুযায়ী রানীর মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে চার্লসকে রাজা হিসেবে অফিসিয়ালি ঘোষণা করা হবে। আয়োজনটি হবে, লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে, সেখানেই অ্যাকসেশন কাউন্সিল এ ঘোষণা দেবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026