যেসব ব্যাংক নোটে সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি আছে তা আইনগতভাবে বৈধ। ব্যাংক অব ইংল্যান্ড এ তথ্য নিশ্চিত করেছে।
ধারণা করা হচ্ছে, পরবর্তীতে ব্যাংক নোটে রাজা তৃতীয় চার্লসের ছবি থাকতে পারে। এ খবর দিয়েছে অনলাইন স্কাইনিউজ।
এক বিবৃতিতে তারা বলেছে, শোক পালনের পর এসব ব্যাংকনোটের বিষয়ে আরও ঘোষণা দেয়া হবে। ব্যাংক অব ইংল্যান্ডের ব্যাংকনোটে প্রথমবার রানীর ছবি ব্যবহার করা হয়।
Leave a Reply