শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩

নতুন রাজা হিসেবে চার্লসের প্রতিশ্রুতি

নতুন রাজা হিসেবে চার্লসের প্রতিশ্রুতি

ব্রিটিশ সম্রাজ্যের নতুন রাজা হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন চার্লস। বক্তব্যের শুরুতে মায়ের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেন নতুন রাজা।

বাকিংহ্যাম প্যালেস থেকে ব্রিটিশ জাতি ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর উদ্দেশে তিনি এ ভাষণ দেন। ভাষণে যুক্তরাজ্য এবং তার অন্যান্য রাজ্যের এবং বিশ্ববাসীকে আজীবন সেবা দেয়ার অঙ্গীকার করেছেন।

বক্তব্যের শুরুতে মায়ের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করে চার্লস বলেন, আমি ও আমার পরিবার আমার মায়ের স্নেহ-ভালোবাসা, শাসন-মমতার জন্য ঋণী। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা ছিলেন।

তিনি বলেন, যেভাবে রানি নিজে অটল নিষ্ঠার সঙ্গে এ কাজ করেছেন। আমিও এখন দৃঢ়তার সঙ্গে নিজের কাছে অঙ্গীকার করছি, ঈশ্বর আমার জন্য বাকি যেটুকু সময় বরাদ্দ রেখেছেন, পুরোটা জুড়ে আমি আমাদের দেশের হৃদয়ে সংবিধানের নীতিকে সমুন্নত রাখবো।

আপনি যুক্তরাজ্যের যেখানেই বসবাস করুন বা আমাদের যে রাজ্যে বা বিশ্বের যেকোনো অঞ্চলে, এবং আপনি যেখান থেকেই আসুন বা আপনার বিশ্বাস যাই হোক, আমি আমার সারাজীবন ধরে বিশ্বস্ততা, শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে আপনার সেবা করে যাওয়ার চেষ্টা করবো।

লন্ডনে বাকিংহাম প্রাসাদে ফেরার পর সেখানে সমবেত বিপুল জনতা তাকে স্বাগত জানান। নতুন রাজা ১৫ মিনিট ধরে প্রাসাদের সামনে সমাগত মানুষের সঙ্গে করমর্দন করেন। এ সময় অনেকে যুক্তরাজ্যের জাতীয় সংগীত গড সেভ দ্য কিং গাইতে থাকেন।

লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রাল গির্জায় প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য প্রার্থনা ও শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানেরও অংশ ছিল এ ভাষণ। এ গির্জার দুই হাজার আসন সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026