শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৭

রানী এলিজাবেথের মৃত্যূতে ইস্ট লন্ডন মসজিদের শোক

রানী এলিজাবেথের মৃত্যূতে ইস্ট লন্ডন মসজিদের শোক

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যূতে ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর বাংলা মিডিয়ায় প্রদত্ত এক শোক বিবৃতিতে মসজিদের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান ও জেনারেল সেক্রেটারি ড. আব্দুল হাই মুর্শেদ বলেন, রানী দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়, ৭০ বছর রাজ সিংহাসনে অধিষ্টিত ছিলেন।

দীর্ঘ এই সাত দশকের রাজত্বকালে রানী তাঁর প্রজ্ঞা, বিচক্ষণতা, মহানুভবতা ও অসাধারণ নেতৃত্বসুলভ গুণাবলীর মাধ্যমে বৃটেন তথা বিশ্ববাসীর সম্মান ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর সেবামুলক কর্মজীবন সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

রানী তাঁর জীবদ্দশায় সকল ধর্মের গুরুত্ব এবং ধর্ম যে মানুষ ও কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার শক্তি রাখে সে কথাই বলতেন । তিনি তাঁর কর্তব্যবোধ এবং কর্মের মাধ্যমে বৃটিশ সমাজ তথা বিশ্ববাসীর কাছে যুগযুগ স্মরণীয় হয়ে থাকবেন। আমরা প্রয়াত রানীর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026