শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫১

রানির কফিনের কাছে যাওয়ার চেষ্টায় এক ব্যক্তি গ্রেপ্তার

রানির কফিনের কাছে যাওয়ার চেষ্টায় এক ব্যক্তি গ্রেপ্তার

ওয়েস্টমিনিস্টার হলে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনের কাছে যাওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। আজ শনিবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, তাঁকে পাবলিক অর্ডার আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং হেফাজতে নেওয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে ওয়েস্টমিনিস্টার হলে এ ঘটনা ঘটেছে। পার্লামেন্টারি অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্রোটেকশন কমান্ডের কর্মকর্তারা তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে আটক করেছেন।

পার্লামেন্টের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা ওয়েস্টমিনস্টার হলের ঘটনা সম্পর্কে অবগত আছি। সেখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের সারি থেকে বের হয়ে এক ব্যক্তি রানির কফিনের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ ঘটনার পর সবাইকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে আবার সারি শুরু হয়।’

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরালে মারা গেছেন ৯৬ বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। আগামী ১৯ সেপ্টেম্বর তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে পর্যন্ত রানির কফিন ওয়েস্টমিনস্টার হলে থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026