শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৭

ইস্টহ্যান্ডস ও ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট্রের উদ্যেগে রানির জন্য লাইনে থাকা মানুষের মধ্যে খাবার বিতরন

ইস্টহ্যান্ডস ও ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট্রের উদ্যেগে রানির জন্য লাইনে থাকা মানুষের মধ্যে খাবার বিতরন

ব্রিটিশ চ্যারিটি ইস্টহ্যান্ডস ও ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রানির কফিনে শোক জানানোর জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে খাবার বিতরন করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর মধ্যরাতে টাওয়ার ব্রীজ পয়েন্টে শীতের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা শত শত মানুষের মধ্যে চা, কফি, ক্রোসান্ট, মাফিন, কেক, আপেল, কলা, পানি বিতরণ করা হয়।

ইস্টহ্যান্ডসের স্বেচ্ছাসেবক আ স ম মাসুম বলেন, রানি ও দেশের প্রতি মানুষের ভালোবাসা দেখে আমরা অভিভূত। তাই দীর্ঘ লাইনে ক্লান্ত মানুষদের কিছুটা সময়ের জন্য হলেও স্বস্তি এনে দেয়ার জন্যই আমরা যৌথভাবে কাজ করছি।

উল্লেখ্য রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সাধারন জনগনের শোক জানানোর জন্য ৪ দিন ব্যাপী কফিন রাখা হয়েছে ওয়েস্টমিনিস্টার হলে। এই শোক জানাতে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন। প্রায় ৮ কিলোমিটার লম্বা লাইনে , ২৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে মানুষ রানির প্রতি তাদের শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026