রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য আগামীকাল সোমবার। শনিবার দিবাগত রাতে প্রথানুযায়ী নাতি-নাতনিরা ওয়েস্টমিনিস্টার হলে রানির কফিনের চারপাশে নীরবে দাঁড়িয়ে শোক প্রকাশ করেন।
নতুন রাজা তৃতীয় চার্লসের দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি ছিলেন রয়েল মিলিটারি ইউনিফর্ম পরিহিত, বাকিরা কালো পোশাক।
রানির অন্য ৬ নাতি-নাতনি হলেন প্রিন্সেস অ্যানির মেয়ে জারা টিন্ডল ও ছেলে পিটার ফিলিপস, প্রিন্স এন্ড্রুর দুই মেয়ে প্রিন্সেস বিয়েট্রিস ও প্রিন্সেস ইউজেনি এবং প্রিন্স এডওয়ার্ডের মেয়ে লেডি লুইস উইন্ডসর ও ছেলে জেমস ভিসকাউন্ট সেভার্ন।
প্রসঙ্গত, ইতিহাসে এই প্রথম কোনো সম্রাজ্ঞীর অন্ত্যেষ্টিক্রিয়ায় নাতি-নাতনিরা অংশ নিলেন।
Leave a Reply