ওয়েস্টমিনস্টার হল থেকে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃতদেহ পৌঁছেছে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে। সেখানে শুরু হয়েছে শেষকৃত্যানুষ্ঠানের আনুষ্ঠানিকতা।
উপস্থিত হয়েছেন রানীর বড় ছেলে ও রাজা তৃতীয় চার্লস, কুইন কনসোর্ট ক্যামিলা, প্রিন্সেস অ্যান, প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি ও রাজপরিবারের সব সদস্য। উপস্থিত হয়েছেন আমন্ত্রিতদের অনেকে। চলছে প্রার্থনা সভা।
এর আগে শবদেহ বহনকারী ‘বিয়ারার পার্টির’ রানীর মৃতদেহ ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নিয়ে যায়। ‘স্টেট গান ক্যারিজ’ থেকে তারা রানীর মৃতদেহ তুলে তা সার্ভিস বা প্রার্থনা অনুষ্ঠান ও বাকি আনুষ্ঠানিকতার জন্য বহনের জন্য দায়বদ্ধ।
ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানীর কফিন রাখা হয়েছে কেন্দ্রীয় বেদীতে। তারপর শুরু হয় আনুষ্ঠানিকতা। রানীর কফিন ত্রয়োদশ শতাব্দীর চার্চে পৌঁছার সঙ্গে সঙ্গে দু’হাজার অতিথিমণ্ডলী দাঁড়িয়ে যান।
সমস্বরে এ সময় সবাই গাইতে থাকেন ‘আই অ্যাম দ্য রিসারেকশন অ্যান্ড দ্য লাইফ’। গাওয়া হয় ধর্মগ্রন্থের প্রথম ৫ লাইন, যা সেন্টেন্সেস নামে পরিচিত। অষ্টাদশ শতাব্দী থেকে প্রতিটি রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে তা গাওয়া হয়।
Leave a Reply