রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯

টাবুর সৌন্দর্য ধরে রাখার রহস্য!

টাবুর সৌন্দর্য ধরে রাখার রহস্য!

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে একের পর ছবিতে অভিনয় করে চলেছেন টাবু। তার আসল নাম তাবাসসুম ফাতিমা হাসমি। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বলিউড অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, চেহারায় বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে কী করেন আপনি?

প্রশ্ন শুনেই তিনি হেসে ফেলেন। বললেন, বয়স ঠেকিয়ে রাখতে ত্বক পরিচর্যার জন্য কোনো বিশেষ রুটিন নেই আমার! তবে আমি জানি, বড়পর্দায় আমাকে সুন্দর না দেখালেই নয়। তাই যতটুকু প্রয়োজন, ততটুকু করি।

টাবু বলেন, সত্যিই আমার কোনো গোপন রূপ-রুটিন নেই। ৫০ হাজার টাকা দামের একটি ক্রিম কিনে ছিলাম এক বিউটিশিয়ানের কথায়। তবে ওই একবারই। ব্যস! আর কোনো দিন কিনিনি।

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন তিন দশকেরও বেশি সময় ধরে। মূল ধারার ছবি কিংবা সমান্তরাল দুই ধরনের ছবিতেই অভিনয় করতে দক্ষ এ অভিনেত্রী।

বড় জ্যাকি শ্রফ থেকে হালের ঈশান খট্টরের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতেও সাবলীল তাবাসসুম ফাতিমা হাসমি ওরফে টাবু। বয়স তার কাছে সংখ্যা মাত্র।

টাবু বলেন, আমি সচেতনভাবে ত্বকের জন্য কিছুই করি না। তবে ত্বকের ক্ষতি হওয়ার মতো কোনো কাজও করি না। সব অভিনেতা-অভিনেত্রীকেই ওইটুকু মাথায় রাখতেই হয়। তাই নিজেকে সুস্থ ও ফিট রাখার যথাসাধ্য চেষ্ট করি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026