শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০

যুক্তরাজ্যে ট্যাক্স ইস্যুর টানাপোড়েনে চ্যান্সেলর কোয়াসি কোয়ার্টেংকে অব্যাহতি

যুক্তরাজ্যে ট্যাক্স ইস্যুর টানাপোড়েনে চ্যান্সেলর কোয়াসি কোয়ার্টেংকে অব্যাহতি

যুক্তরাজ্যে চ্যান্সেলর পদ থেকে কোয়াসি কোয়ার্টেংকে সরিয়ে দেওয়া হয়েছে। ট্যাক্স ইস্যুকে কেন্দ্র করে টানাপোড়েন তৈরি হওয়ায় দেশটির নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এ সিদ্ধান্ত নিয়েছেন। এ খবর দিয়েছে বিবিসি।

কোয়াসি কোয়ার্টেং নিজেও তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত করেছেন।

নতুন চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জেরেমি হান্টকে। ডাউনিং স্ট্রিট থেকে এরইমধ্যে নতুন নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। হান্ট এর আগে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছিলেন। তবে দৌড়ে পিছিয়ে গেলে তিনি ঋষি সুনাককে সমর্থন করেছিলেন। জেরেমি হান্ট এ বছর নিয়োগ হওয়া চতুর্থ চ্যান্সেলর।

সদ্য বিদায়ী ব্রিটিশ চ্যান্সেলর তার বাজেট পরিকল্পনায় দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দ্বিগুণ করার সঙ্গে সঙ্গে গৃহস্থালি ও ব্যবসা প্রতিষ্ঠানে জ্বালানি বিল দিয়ে সহায়তা করার কথা বলেছেন। শুধু এই অর্থবছরে সরকারি ঋণ ইস্যুতে অতিরিক্ত ৭২ বিলিয়ন পাউন্ড (৭৭ দশমিক ১৭ বিলিয়ন) প্রয়োজন। এটি বিনিয়োগকারীদের হতবাক করেছে।

এরপর আইএমএফ জানায়, এমন প্রস্তাব বৈষম্য বৃদ্ধি করবে ও এটি জাতীয় নীতির প্রজ্ঞাকে প্রশ্নবিদ্ধ করছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আইএমএফের একজন মুখপাত্র বলেন, যুক্তরাজ্যসহ অনেক দেশে উচ্চ মূল্যস্ফীতির চাপের কারণে, আমরা এই সন্ধিক্ষণে বড় এবং লক্ষ্যহীন আর্থিক প্যাকেজগুলোর সুপারিশ করি না। এটি আইএমফের পলিসির সঙ্গে সামঞ্জস্য নয়।

উল্লেখ্য, যুক্তরাজ্যে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারীর তালিকায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে নাম লেখালেন তিনি। এর আগে দেশটিতে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেনে ইয়ান ম্যাক্লিওড। ১৯৭০ দায়িত্ব গ্রহণের ৩০ দিনের মাথায় হার্ট অ্যাটাকে মারা যান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026