মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৭

সর্বদলীয় মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের তালিকা

সর্বদলীয় মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের তালিকা

শীর্ষবিন্দু নিউজ: পুনর্গঠিত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে কাল। আগামী কাল বিকাল তিনটায় বঙ্গভবনে তাদের শপথ পড়াবেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। আজ দুপুরে মহাজোট সরকারের মন্ত্রিসভার সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে প্রধানমন্ত্রী অনির্ধারিত আলোচনায় বলেন, এটাই চলতি মন্ত্রীসভার শেষ বৈঠক।

মন্ত্রীপরিষদে নতুন মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিভিন্ন দলের বেশ কয়েকজন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে শপথ নিচ্ছেন তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু। জাতীয় পার্টি থেকে মন্ত্রী হচ্ছেন রওশান এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমীন হাওলাদার, সালমা ইসলাম, মজিবুল হক চুন্নু, জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ। ওয়ার্কার্স পার্টি থেকে মন্ত্রী হচ্ছেন রাশেদ খান মেনন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026