শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪

সিলেট ডিস্ট্রিক্ট এসোসিয়েশন পোর্টসমাউথ এর ক্যারম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট ডিস্ট্রিক্ট এসোসিয়েশন পোর্টসমাউথ এর ক্যারম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

পোর্টসমাউথে বসবাসরত সিলেট জেলার বাসিন্দাদের ঐক্য সংহতি ও পারস্পরিক যোাগাযোগ বৃদ্ধির লক্ষে প্রতিষ্ঠিত সিলেট ডিস্টিক্ট এসোসিয়েশন এর উদ্যোগে বার্ষিক ক্যারম প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ অক্টোবর পিটারসফিল্ডের দি প্যারাডাইস রেস্টুরেন্ট এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ক্যাটারার সমুজ আলী।

সংগঠনের সাধারণ সম্পাদক যুব সংগঠক নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসডিএর সহ-সভাপতি আশরাফ এম লিটু, দেলোয়ার হোসেন বেগ, এ কে এম তারেক, অন্যতম স্পন্সর সৈয়দ হেলাল আহমেদ এবং সংগঠনের উপদেষ্টা খালেদ নজরুল ও আবুল হক সহ আরো অনেকে।

দিনব্যাপী অনুষ্ঠিত খেলায় মোট ২০ টি জুটি অংশ গ্রহন করে। খেলায় চ্যাম্পিয়ন মুরছালিন-হাছনাত জুটি, রানার্স আপ রেহন-হাফিজ নাসির জুটি ওদ্বিতায় রানার্স আপ বদরুজ্জামান সুহেল-সেলিম জুটির হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আয়োজক ও অতিথিরা।

সংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রায় ১৮ বছর আগে প্রতিষ্ঠিত সিলেট ডিস্টিক্ট এসোসিয়েশন খেলাধূলা ও সংস্কৃতি চর্চার পাশাপশি বালাদেশের বন্যা ও যে কোন দূ্র্যোগে আর্থিক সহযোগিতা করে আসছে। পাশাপাশি পোর্টসমাউথ বসবাসরত সিলেটবাসীদের নিয়ে বিভিন্ন সময় অনুষ্ঠান করে থাকে। সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে সকলকে সদস্য হওয়ার আহবান জানানো হয়। নৈজভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026