সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে। যার মধ্যে ব্যক্তিগত কথোপকথন রয়েছে যেখানে ট্রাস এবং তার রাজনৈতিক সহযোগী কোয়াসি কোয়ার্টাং জনসনের সমালোচনা করেছিলেন। আরটি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এজেন্টরা এ কাজ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। ট্রাসের ঘনিষ্ঠ বন্ধু কোয়াজি কোয়ার্টাং, যিনি পরবর্তী সময় অর্থমন্ত্রী হয়েছিলেন, তার সঙ্গে আদান-প্রদান করা ব্যক্তিগত বার্তা হাতিয়ে নেন রুশ এজেন্টরা।
এ ছাড়া আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে হওয়া আলোচনার খুবই গোপন বিশদ তথ্য হাতিয়ে নেওয়া হয়েছিল। সেই সময় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ট্রাস টোরি নেতৃত্বের পক্ষে লড়াই করছিলেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনকে বিষয়টির সংবেদনশীলতার কারণে সম্পূর্ণ মিডিয়া ব্ল্যাকআউটের আদেশ দেওয়ার জন্য প্ররোচিত করেছিলেন।
চুরি করা বার্তার মধ্যে ইউক্রেনের যুদ্ধ নিয়ে সিনিয়র বিদেশি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনাও ছিল। ইউক্রেনে ব্রিটেনের পাঠানো অস্ত্রের চালান সম্পর্কিত আলোচনাও ছিল। প্রায় একবছর ধরে রুশ এজেন্টরা ব্রিটিশ বার্তা ডাউনলোড করেছে। হ্যাক করা বার্তা ব্রিটেনের বিরুদ্ধে ব্ল্যাকমেলের সম্ভাব্য ঝুঁকি তৈরি করেছিল।
এ ঘটনার পর ব্রিটেনে ‘ব্যক্তির’ সাইবার নিরাপত্তাব্যবস্থা বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র। বরং তিনি বলেন, সাইবার হুমকি থেকে রক্ষার জন্য সরকারের কাছে শক্তিশালী ব্যবস্থা রয়েছে।
মন্ত্রীদের জন্য নিয়মিত নিরাপত্তা ব্রিফিংয়ে তাদের ব্যক্তিগত তথ্য রক্ষা ও সাইবার হুমকি প্রশমনসংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। তবে এ হ্যাকের পিছনে রাশিয়া ছাড়াও চীন, উত্তর কোরিয়া ও ইরানের হ্যাকারদেরকেও সন্দেহ করছে ব্রিটেন।
Leave a Reply