শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২১

বৈদেশিক সহায়তা দুই বছরের জন্য বন্ধ করতে পারে যুক্তরাজ্য

বৈদেশিক সহায়তা দুই বছরের জন্য বন্ধ করতে পারে যুক্তরাজ্য

বৈদেশিক সহায়তা আরও দুই বছরের জন্য বন্ধ রাখতে পারে যুক্তরাজ্য সরকার। দেশটির নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ব্যাপারে চিন্তা-ভাবনা করছেন। শনিবার (২৯ অক্টোবর) দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্য সরকার জাতীয় আয়ের শূন্য দশমিক পাঁচ শতাংশ বৈদেশিক সহায়তায় ব্যয় করে। কিন্তু দুই বছর আগে দেশটির সরকার বৈদেশিক সহায়তা ব্যয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কারণ কারোনা মহামারিতে সংকটে পড়ে যুক্তরাজ্যের অর্থনীতি।

যুক্তরাজ্যের ট্রেজারি মুখপাত্র জানিয়েছেন, শরতে এক বিবৃতির মাধ্যমে প্রধানমন্ত্রী ও চ্যান্সেলর সব ধরনের ব্যয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এর আগে বৈদেশিক সহায়তা বন্ধের সময় ঋষি সুনাক অর্থমন্ত্রী ছিলেন। গত বছর তিনি বলেন, ২০২৪-২০২৫ সালে বৈদেশিক সহায়তা শূন্য দশমিক ৭ শতাংশে ফিরিয়ে আনা উচিত।

যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন কনজারভেটিভ নেতা ঋষি সুনাক। মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকারপ্রধানের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে, বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস রাজার সঙ্গে সাক্ষাৎ করে তার পদত্যাগপত্র জমা দেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড বইয়ের পাতা এলোমেলো করে দিয়েছেন ঋষি সুনাক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, প্রথম অশ্বেতাঙ্গ, প্রথম এশীয় বংশোদ্ভূত এবং প্রথম হিন্দু ধর্মাবলম্বী নেতা হিসেবে যুক্তরাজ্য শাসন করবেন ঋষি। এছাড়া, বিগত ২০০ বছরের মধ্যে দেশটির কনিষ্ঠতম প্রধানমন্ত্রীও হয়েছেন ঋষি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026