শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৫

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আধুনিক অফিস উদ্বোধন

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আধুনিক অফিস উদ্বোধন

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির অফিসের কক্ষটি নতুন করে সাজানো হয়েছে। একই সাথে বোর্ড রুমের মতো করে সাজানো রুমে টেলিভিশনসহ নানা সুবিধা সংযোজন করা হয়েছে।

এতে বাইরে থেকে আসা অতিথিদের নিয়ে বোর্ড রুমেই বসা যাবে। এছাড়া বড় স্ক্রিনের টিভিতে অতিথিদের বিভিন্ন প্রেজেন্টেশন দেয়া যাবে।

অফিসের আধুনিকায়নের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, চীফ এডভাইজার আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ভাইস প্রেসিডেন্ট একে আজাদ, ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলার জাহাঙ্গীর হক, ডিরেক্টর জেনারেল এএইচএম নুরুজ্জামান, এডভাইজার মাহতাব চৌধুরী, এডভাইজার নূর মিয়া, এডভাইজার মহিব চৌধুরী, এডভাইজার ড. ওয়ালী তছর উদ্দিন, ফাইন্যান্স ডিরেক্টর আতাউর রহমান কুটি, প্রেস এন্ড পাবলিসিটি ডিরেক্টর মোস্তফা আহমেদ লাকি, মেম্বারশীপ ডিরেক্টর আব্দুল মুমিন, ডিরেক্টর শাহগীর বখত ফারুক, ডিরেক্টর বশির আহমেদ, ডিরেক্টর মুসলেহ আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, মেঘনা গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানে বক্তারা অফিসের আধুনিকায়ন দায়িত্ব নিয়ে সম্পাদন করায় ডিরেক্টর মুসলেহ আহমেদ ও প্রেস এন্ড পাবলিসিটি ডিরেক্টর মোস্তফা আহমেদ লাকি এবং দলের সবাইকে ধন্যবাদ জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026