ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গেলেন ঋষি সুনাক। এ সময় তাকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার এক ভিডিও প্রকাশ করেছেন ইউক্রেনের এই নেতা। খবর আল জাজিরা’র।
রুশ বাহিনীর ব্যবহার করা ইরানের ড্রোন হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করার আকাশ প্রতিরক্ষা ক্রয়ে ইউক্রেনকে ৬০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাজ্য। ইউক্রেনে শনিবার আকস্মিক সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ঘোষণা দিয়েছেন।
টেলিগ্রামে জেলেনস্কি জানান, আজকের আলোচনায় আমরা ইউক্রেন ও বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। পরে টুইটবার্তায় ইউক্রেনকে সহায়তার জন্য ব্রিটেনকে ধন্যবাদ জানান জেলেনস্কি।
তিনি বলেন, আপনার মতো বন্ধুরা আমাদের পাশে থাকায় আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন। এ ছাড়া ইউক্রেনকে এক হাজার মিসাইল এবং ১২৫ বিমান-বিধ্বংসী কামান দেওয়ারও ঘোষণা দিয়েছেন ঋষি।
জেলেনস্কি তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিয়েভে সুনাককে রিসিভ করার একটি ভিডিও পোস্ট করেছেন। জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিন থেকেই ইউক্রেন এবং যুক্তরাজ্য সবচেয়ে শক্তিশালী মিত্র হয়ে কাজ করছে।
শনিবারের বৈঠকে আমরা আমাদের দেশের জন্য এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। তিনি আরও বলেন, আমি আশা করি আমরা একসঙ্গে শক্তিশালী এবং কাঙ্ক্ষিত ফল অর্জন করব। এক টুইটবার্তায় সুনাক বলেন, আমরা সবসময় ইউক্রেনের সঙ্গে আছি।
উল্লেখ্য, জেলেনেস্কির আগে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেন সফরে আসেন। এই যুদ্ধে মস্কোর বিরুদ্ধে কিয়েভকে সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। ইউক্রেনকে এ পর্যন্ত সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের পাশাপাশি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রও সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছে।
Leave a Reply