মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৯

২০ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ করবে জাতীয় পার্টি

২০ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ করবে জাতীয় পার্টি

শীর্ষবিন্দু নিউজ: দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ শুরু হবে আগামী ২০ নভেম্বর। মনোনয়নপত্র ২৫ নভেম্বর পর্যন্ত তোলা যাবে এবং জমা দেয়া যাবে ২৬ নভেম্বর পর্যন্ত। সোমবার দলের চেয়ার‌ম্যান রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ আগামী ২০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানীর রাজনৈতিক কার্যালয় থেকে ২০ হাজার টাকার বিনিময়ে এই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আরও জানানো হয়, আগামী ২৬ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপরে চেয়ারম্যানের কার্যালয়ে ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026