শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮

সুইজারল্যান্ডকে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে

সুইজারল্যান্ডকে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে

টানা দুই জয়ে জি গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। এর আগে বিশ্বকাপের মঞ্চে সেলেসাওরা কখনো সুইসদের হারাতে পারেনি। নেইমারবিহীন ব্রাজিলই এবার সুইসদের খরা কাটালো।

ব্রাজিলের হয়ে ৮৩ মিনিটে গোলটি করেন ক্যাসিমিরো। এ ছাড়া ৬৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করেন তা অফসাইদের কারনে বাতিল হয়। রিচার্লিসন দুটি সহজ সুযোগ হাতছাড়া করেন। দুটিই পাস দিয়েছিলেন ভিনিসিয়াস।

ব্রাজিলের সহজ সুযোগ মিস :

৫৭ মিনিটে ব্রাজিলের সহজ সুযোগ মিস। ভিনিসিয়াস বাঁ দিক থেকে আলতো শটে সুইজারল্যান্ডের গোলমুখে তুলে দিয়েছিলেন। দৌড়ে এসে ডাইভ দিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু পায়ে বল লাগেনি। হালকা লাগলেই বলটি জড়াতো জালে।

একাধিক আক্রমণেও প্রথমার্ধে গোল পায়নি ব্রাজিল : 

সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে একাধিক আক্রমণ শানিয়েও গোলের দেখা পায়নি সেলেসাওরা। তাতে গোলশূন্যভাবে শেষ হয় এই প্রথমার্ধের খেলা। অবশ্য ৫৫ শতাংশ বলের দখল ছিল সেলেসাঁওদের কাছে। তারা গোলপোস্টের দিকে শটও নিয়েছিল ৬টি।

বিশেষ করে ভিনিসিউস জুনিয়র ও রাফিনহার নেওয়া অন টার্গেটের শট রুখে দেন সুইজারল্যান্ডের গোলরক্ষক সোমার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026