শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৫

ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহল প্রকাশ্যে নিয়ে আসছে নেটফ্লিক্স

ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহল প্রকাশ্যে নিয়ে আসছে নেটফ্লিক্স

Prince Harry and Meghan, The Duke and Duchess of Sussex. Courtesy of Prince Harry and Meghan, The Duke and Duchess of Sussex.

যুক্তরাজ্যের রাজপরিবার নিয়ে ডকুমেন্টারি-ভিত্তিক কাজ শুরু হয়েছে। সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে এক অন্যরকম সিরিজ। সেখানেই রাজপরিবারের ভিতরের নানা কথা সর্বসমক্ষে তুলে ধরেছেন প্রিন্স হ্যারি।

আর তাতেই সামনে এল এক বিস্ফোরক তথ্য। বড় ভাই প্রিন্স উইলিয়ামের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, তার উপর উইলিয়াম মারাত্মক চ্যাঁচামেচি করেছেন। একটি সাক্ষাৎকারে তীব্র ভর্ৎসনা করেছেন হ্যারিকে।

তবে কয়েক বছর আগে বয়সে বড়, কালো চামড়ার অভিনেত্রী-মডেল মেগান মার্কেলকে বিয়ে করে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেন এবং এরপরে আরও বড় চমক দিয়ে রাজপরিবারের বাইরে বেরিয়ে আলাদা হয়ে যান তারা।

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে সেই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে পঞ্চম পর্বে ভাই প্রিন্স উইলিয়াম সম্পর্কে একাধিক অভিযোগ তুলে ধরেন প্রিন্স হ্যারি।

এই পর্বে দেখা যায়, স্যান্ড্রিংহ্যামে আয়োজিত এক সাক্ষাৎকার সম্পর্কে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল মুখ খুলেছেন। হ্যারির অভিযোগ, সেই সাক্ষাৎকার পর্বে প্রিন্স উইলিয়াম ব্যাপক চেঁচামিচি করেছিলেন প্রিন্স হ্যারির ওপর। কারণ সেই সময়েই হ্যারি পরিবার ছাড়তে চাওয়ার কথা জানিয়েছিলেন।

প্রিন্স হ্যারি জানান, পরিবার ছাড়তে চাওয়ার কথা শুনে সকলেই স্তম্ভিত হয়ে যান। তারপরে তাকে পাঁচটি বিকল্প দেওয়া হয়। তার মধ্যে থেকেই একটি বিকল্প বেছে নেন প্রিন্স হ্যারি, যাতে বলা হয়েছিল, তিনি রাজ পরিবারের সঙ্গে কোনওভাবেই আর সম্পর্কিত থাকবেন না। তবে যুক্তরাজ্যের রানির সমর্থনে থাকতে হবে তাদের।

হ্যারি এই পর্বে বলেন, আমি বুঝতে পারছিলাম ওই পরিস্থিতিতে, যে ওই সাক্ষাৎকারে আর কথা বলার বা তর্ক করার কোনও অবকাশ আমার নেই। কিন্তু দাদা যেভাবে আমার ওপর চ্যাঁচামেচি করছিল, তা খুবই ভয়ঙ্কর ছিল। বাবাও সেখানে এমন কিছু বলছিলেন, যা একেবারেই সত্য নয়। আমার দাদি, চুপচাপ বসে সব শুনছিলেন।

রাজা তৃতীয় চার্লস ও প্রয়াত যুবরানি ডায়ানার দ্বিতীয় সন্তান প্রিন্স হ্যারি। গোড়া থেকেই তিনি পরিবারের ছকভাঙা সন্তান। রাজকীয় রীতিনীতির বিশেষ পরোয়া না করেই নিজের মতো বড় হয়েছেন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026