আনহেল ডি মারিয়াকে শুরুর একাদশে রেখে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে নামছে আর্জেন্টিনা। ইনজুরির কারণে নকআউট পর্বে মাত্র ১০ মিনিট খেলতে পেরেছেন ডি মারিয়া। এছাড়া দলে ফিরেছেন লেফটব্যাক মার্কোস আকুনিয়া ও রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল।
হলদু কার্ড সাসপেনশনের কারণে সেমিফাইনালে খেলতে পারেনি তারা। দু’জনকেই সাইডবেঞ্চে রেখেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। অন্যদিকে, শঙ্কা কাটিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন ফরাসি সেন্টারব্যাক রাফায়েল ভারান। আক্রমণভাগে এমবাপ্পের সঙ্গে রয়েছেন গ্রিজম্যান ও জিরু।
আর্জেন্টিনা একাদশ (৪–৪–২):
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, আনহেল ডি মারিয়া; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
ফ্রান্স একাদশ (৪–২–৩–১):
হুগো লরিস; জুলস কুন্ডে, রাফায়েল ভারান, দায়োট উপামেকানো, থিও হার্নান্দেজ; অরেলিয়েন চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও; উসমান দেম্বেলে, আঁতোয়ান গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে; অলিভার জিরু।
Leave a Reply