শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯

হোয়াইটপিপার শেফ একাডেমীতে সেলিব্রিটি শেফ সবুর খান এমবিইকে বিচারক হিসেবে আমন্ত্রণ 

হোয়াইটপিপার শেফ একাডেমীতে সেলিব্রিটি শেফ সবুর খান এমবিইকে বিচারক হিসেবে আমন্ত্রণ 

ব্রিটেনের মূলধারার কারী শিক্ষা প্রতিষ্ঠান ডরসেটের হোয়াইটপিপার শেফ একাডেমী ও কোকারী স্কুলের শিক্ষা কার্যক্রম স্বরজমিন পর্যবেক্ষনের জন্য বিচারক হিসেবে ব্রিটিশ বেঙ্গল কারী এওয়ার্ড এর ফাউন্ডার ও সেলিব্রিটি শেফ আব্দুস সবুর খান এমবিইকে আমন্ত্রণ জানানো হয়।

একাডেমীতে পৌছলে সবুর খানকে স্বাগত জানান- হোয়াইটপিপার একাডেমীর ডাইরেক্টর লুইক স্টুয়ার্ট। মঙ্গলবার ১৪ই ডিসেম্বর ডরসেটের হোয়াইটপিপার শেফ একাডেমীর নিজস্ব সেন্টারে এ কোকিং প্রদশনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে সবুর খান এমবিই শেফ একাডেমীর ছাত্রদের রান্না করা প্রদর্শিত বিভিন্ন খাবারের স্বাদ পরীক্ষা করেন। এতে ছাত্রদের রান্না করা প্রদর্শিত খাবারের গুনগত মান ও স্বাদের প্রশংসা করেন।

হোয়াইটপিপার শেফ একাডেমীর ও একাডেমী ডাইরেক্টর লুইক স্টুয়ার্ট জানান,বছরে তিনটি সেশনে তারা কোর্স পরিচালনা করেন্।তাদের একাডেমী থেকে কোর্স গ্রহন করে ছাত্ররা বিভিন্ন দেশের যেকোন পাচ তারকা হোটেল অনায়াসে চাকুরী নিতে পারে।

এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেলের উ্চ্চ পদস্থ কর্মকর্তা ছাড়া উপস্থিত ছিলেন হোয়াইটপিপার একাডেমীর এডমিশন হেড কেইলী ফোরকিন,লিড টিউটর এন্ড হেড শেফ আল ব্রাডি, হেড অব স্টাডিস ক্লেয়ার আলেকজান্ডার ব্রাউন সহ আরো অনেকে।

উল্লেখ্য, এ একাডেমীতে ইংল্যান্ড, সাউথ আফরিকা,ক্যারিবিয়া, সোদি আরব সহ বিশ্বের কয়েকটি দেশের ছাত্ররা কোর্সে অংশ নিচ্ছে ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026