সিলেট-২ বিশ্বনাথ ওসমানীনগর আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এর সাথে এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার উস্তাদ ও এলাকার সাধারন জনগনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমান ও এলাকার জনগন ফুলের তোড়া দিয়ে এমপি মুকাববির খাঁনকে শুভেচ্ছা জানান।
এমপি মুকাববির খাঁন বলেন, দুর্নীতি প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা থাকা খুবই গুরুত্বপূর্ণ। সৎ ও যোগ্য ব্যক্তিবর্গকে যথাস্থানে বসিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে সরকারকে দুর্নীতির বিরুদ্ধে কঠিন অবস্থান নিতে হবে।
এই সময় তিনি আরো বলেন, জনগণকেও এ বিষয়ে সরকারকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে হবে। দুর্নীতির মূলোৎপাটনই হোক আগামী দিনের মূল লক্ষ্য।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমান, বাংলা প্রভাষক অধ্যাপক আলতাফুর রহমান ও হাজী আকলিছ মিয়া।
স্থানীয় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন- দলিল লেখক নুর উদ্দীন, হাজী জবেদ আলী, হাজী গাবরু মিয়া, মুরব্বী আছকির আলী, তরুন সমাজ সেবক শরীফ আহমদ রাজু, ফকির শাহ তোফাজ্জল হোসেন ভান্ডারী, স্থানীয় সাংবাদিক নুর উদ্দীন, এম.এহসানুর রহমান, মুরব্বী কমর উদ্দীন প্রমুখ।
Leave a Reply