শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩

নিউ ক্যাসেল ক্যাথেড্রালে নিষিদ্ধ পার্টির অভিযোগ তদন্ত করছে ভ্যাটিকান

নিউ ক্যাসেল ক্যাথেড্রালে নিষিদ্ধ পার্টির অভিযোগ তদন্ত করছে ভ্যাটিকান

ব্রিটেনের নিউ ক্যাসেলে সেন্ট মেরি গির্জায় ‘সেক্স পার্টি’র অভিযোগ উঠেছে। এ নিয়ে তদন্ত শুরু করেছে ভ্যাটিকান। গোটা ব্রিটেন যখন কোভিডের কারণে কঠিন লকডাউনের মধ্যে তখন এই সেক্স পার্টি হয়।

এ দায়িত্ব দেয়া হয়েছে আর্চবিশপ অব লিভারপুলকে। তিনি ব্রিটিশ গণমাধ্যমকে জানিয়েছেন, পোপের উপদেষ্টারা তাকে এই অভিযোগের ‘গভীর তদন্ত’ করার নির্দেশ দিয়েছে।

গার্ডিয়ানের খবরে জানানো হয়, গত ডিসেম্বর মাসে হেক্সহাম এবং নিউক্যাসেলের বিশপ রবার্ট বাইর্ন পদত্যাগ করেন। ২০১৯ সালে তাকে বিশপ করা হয়। একইসময় নিউ ক্যাসেলের সেন্ট ম্যারি ক্যাথেড্রালের ডিন নিযুক্ত করা হয় ফাদার মাইকেল ম্যাকয়কে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র সানডে টাইমসকে জানান, এই মাইকেল ম্যাকয়ই লকডাউন চলাকালীন বেশ কয়েকজন ‘প্যারিসনার’ বা চার্চের বাসিন্দাকে একটি ‘পার্টিতে’ যোগ দেয়ার আমন্ত্রণ জানান। নিউক্যাসেল ক্যাথেড্রালের সঙ্গে লাগোয়া যাজকদের থাকার স্থানে ওই ‘সেক্স পার্টি’ অনুষ্ঠিত হয়।

তবে রবার্ট বাইর্ন এ পার্টির বিষয়ে জানতেন এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তারপরেও তিনি গত ডিসেম্বর মাসে পদত্যাগ করেন। তিনি সে সময় বলেন, এই দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। ম্যাকয়ের বিরুদ্ধে এর আগেও শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। তা নিয়ে তদন্তের সময় ২০২১ সালে আত্মহত্যা করেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026