শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪

লন্ডনে গোবিন্দগঞ্জ কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকের পদত্যাগের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

লন্ডনে গোবিন্দগঞ্জ কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকের পদত্যাগের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে বসবাসরত ছাতক উপজেলার বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকার প্রবাসীদের উদ্যোগে এলাকার স্বনামধন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকের উপর স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের অভিযোগ এনে তার পদত্যাগের দাবীতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

গত ৬ ফেব্রুয়ারী সোমবার পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্ট সমাজসেবী রাজনীতিবদ ও উক্ত কলেজের নির্বাচিত সাবেক ভিপি আওলাদ আলীর রেজার সভাপতিত্বে ও কলেজের প্রাক্তন ছাত্র মঈনুল ইসলাম খসরু ও নাদির আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উক্ত কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য আশিকুর রহমান আশিক, আসকর আলী, আব্দুল কদ্দুস, মুজিবুর রহমান, আব্দুল মালেক শামীম, মনোহর আলী রশিদ, সাবেক জিএস আতিকুর রহমান, তৈয়বুর রহমান, নুরুল আমিন, আনোয়ার হোসেন, শাহীন আহমদ, মতিউর রহমান নানু, আব্দুল আজিজ, আব্দুল হাসিদ, কবিরুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল আউয়াল সহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, এলাকার দানশীল ও শিক্ষানুরাগীদের সার্বিক সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে শিক্ষা কার্যক্রমে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু বর্তমান অধ্যক্ষ সুজাত আলী রফিকের স্বেচ্ছাচারিতা ও ব্যাক্তি স্বার্থে কলেজটির সুনাম আজ নষ্ট হচ্ছে।

বক্তারা বলেন, কলেজের পূর্নমিলনী করে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করে তিনি তার ইচ্ছামতো ব্যয় করেন। উক্ত অনুষ্ঠানে কলেজ প্রতিষ্ঠার সাথে জড়িত স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সাথে কোন পরামর্শ করার অভিযোগ আনা হয়েছে। এতে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা অবিলম্বে অধ্যক্ষ সুজাত আলী রফিকের পদত্যাগ দাবী করেন। অন্যথায় দেশে বিদেশে কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগে বাধ্য করা হবে বলে জানানো হয়। সভায় লন্ডন ও বাংলাদেশের কলেজের সকল শুভাকাঙ্ক্ষী ও সাবেক ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে কাজ করার আহবান জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026