মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬

মঙ্গলে খোয়াযান পাঠালো নাসা

মঙ্গলে খোয়াযান পাঠালো নাসা

শীর্ষবিন্দু নিউজ: কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবীর মতোই মেঘ,সাগর আর বেশি পুরুত্বের বায়মন্ডল ছিল মঙ্গলের। এমনকি এটাও শোনা যায়, মঙ্গলে কিছু কীটাণু বা জীবানুর অস্থিত্ব রয়েছে। অবশ্য এটা সবার জানা কথা। কিন্তু মঙ্গল এখনো জমাটবন্ধ মরুভুমি, অনুর্বর তার মাটি। কোথায় গেল মাটি, পানি আর বায়ু?

এর সন্ধানে এবার আজ সোমবার নতুন খেয়াযান পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অবশ্য রাশিয়া এর আগে সেখানে অবস্থান নিয়েছে বলে জানা যায়। যুক্তরাষ্ট্রের পাঠানো নতুন খেয়াযানের নাম মারস অ্যাটমোসফেয়ার অ্যান্ড ভোলাটাইল ইভালুশন,সংক্ষেপে মাভেন। এটি সৌরজগতের লাল গ্রহটির উপরের বায়মন্ডল পরীক্ষা-নিরীক্ষার জন্য নাসার প্রেরিত প্রথম খেয়াযান।

সোমবার গ্রিনিচমান সময় সকাল ৬টা ৩০ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানভেরাল বিমান বাহিনী ষ্টেশন থেকে মাভেন উৎক্ষেপণ করা হয়। ১০মাসের জন্য মঙ্গলের চার দিকে প্রদক্ষিণ করবে মাভেন। উৎক্ষেপণের সময় সৌরচালিত এ খেয়াযানের দৈর্ঘ সাড়ে ৩৭ ফুট এবং ওজন ৫ হাজার ৪১০ কিলোগ্রাম ছিল বলে জানা যায়্




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026