শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪

নতুন টাউন হলে শুরু হয়েছে কাউন্সিলের মিটিং

নতুন টাউন হলে শুরু হয়েছে কাউন্সিলের মিটিং

হোয়াইটচ্যাপেলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন টাউন হলে শুরু হয়েছে কাউন্সিলের মিটিংসমূহ। প্রথম মিটিংটি হয়েছে বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি শিশু ও শিক্ষা স্ক্রুটিনি উপ—কমিটির।

নতুন টাউন হল এখনও জনসাধারণের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত নয়। তাই এই মাসে অনুষ্ঠিতব্য কোন মিটিংয়ে যোগ দিতে ইচ্ছুকদেরকে হোয়াইটচ্যাপেল স্টেশনের বিপরীতে অবস্থিত নতুন টাউন হলের অস্থায়ী বেস্টনীর ‘গেট ওয়ান’ দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করতে হবে।

আসন্ন কাউন্সিল সভার তারিখ, সময় এবং যোগাযোগের বিবরণ সম্পূর্ণ তালিকা কাউন্সিলের ওয়েবসাইটে (democracy.towerhamlets.gov.uk/mgCalendarMonthView.aspx?GL=1&bcr=1) পাওয়া যাচ্ছে।

নতুন টাউন হল আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত না হওয়া পর্যন্ত মিটিংয়ের পাবলিক নোটিশ ও এজেন্ডা এবং রিপোর্টের অনুলিপি মালবেরি প্লেসে পাওয়া যাবে। পরবর্তীতে এগুলো ১৬০ হোয়াইটচ্যাপেল রোডের নতুন টাউন হলের অভ্যর্থনা ডেস্ক পাওয়া যাবে বলে কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026