রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হবে আগামী মে মাসে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। সেখানে স্বামীর পাশে থাকবেন কুইন কনসোর্ট ক্যামিলা।
অনুষ্ঠানের দিন তিনি ‘কোহিনূর’ খচিত মুকুটটি পরবেন না বলেই জানিয়েছে বাকিংহাম প্যালেস। রাজ্যাভিষেকের জন্য কুইন মেরি ক্রাউনটি বেছে নিয়েছেন ক্যামিলা, যেখানে কোহিনূর না থাকলেও বিশ্বের বৃহত্তম হীরাটির একটি প্রতিরূপ থাকতে পারে। কারণ আসল হীরাটি এখন রানী দ্বিতীয় এলিজাবেথের মা- এলিজাবেথ দ্য কুইন মাদারের মুকুটে শোভা পাচ্ছে।
বাকিংহাম জানিয়েছে, প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য কুইন মেরি ক্রাউনটি টাওয়ার অব লন্ডন প্রদর্শন থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। যদিও রানী মেরির মুকুটের বর্তমান সংস্করণে কোহিনূর হীরার একটি ক্রিস্টাল রেপ্লিকা রয়েছে।
তবে রাজ্যাভিষেকের পর আসল হীরাটি মুকুটে শোভা পাবে কিনা তা এখনও জানা যায়নি। বাকিংহাম প্যালেস বলেছে, ক্যামিলার কুইন মেরি ক্রাউন পছন্দের বিষয়টি সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম। নতুন কমিশনের পরিবর্তে একটি বিদ্যমান মুকুটকে কনসোর্টের রাজ্যাভিষেকের জন্য ব্যবহার করা হবে।
কোহিনূর, যার অর্থ ফার্সি ভাষায় ‘আলোর পর্বতমালা’, মহারাজা রঞ্জিত সিংয়ের কোষাগার থেকে রানী ভিক্টোরিয়ার দখলে আসে তার কয়েক বছর আগে তিনি ভারতের সম্রাজ্ঞী হিসেবে অভিষিক্ত হন।
অতীতের বিটিশ রাজ্যাভিষেকের ক্ষেত্রে কোহিনূর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোহিনূরের বদলে ক্যামিলার মকুটে বসানো হবে কালিনান থ্রি, ফোর এবং ফাইভ হিরে। তাছাড়াও মুকুটের মধ্যে আরও কিছু পরিবর্তন আনা হবে।
তবে কোহিনূরটি ওই মুকুট থেকে সরিয়ে কোথায় রাখা হবে, তা জানানো হয়নি। এই পরিবর্তনগুলি আনা হবে বিশেষভাবে মহামান্য রাণী দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে।
গত বছরের সেপ্টেম্বরে ৯৬ বছর বয়সে মারা যান রানী দ্বিতীয় এলিজাবেথ। কুলিনান হীরা বহু বছর ধরে রানী দ্বিতীয় এলিজাবেথের ব্যক্তিগত গহনার অংশ ছিল এবং প্রায়শই তিনি এটি ব্রোচ হিসাবে পরতেন।
১৯১১ সালের রাজ্যাভিষেকের জন্য যখন কুলিনান ৩ এবং ৪ সাময়িকভাবে মুকুটে স্থাপন করা হয়েছিল, তখনও হীরাগুলি রাণী মেরির মুকুটে স্থাপন করা হয়েছিল। কুইন কনসর্টের মতো রাজা তৃতীয় চার্লসের মুকুটেও বদল আনা হয়েছে। রাজ্যাভিষেকে সেন্ট এডওয়ার্ডের মুকুট পরবেন চার্লস।
ক্যামিলা কোন মুকুটটি বেছে নেবেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। প্রতিবেদনে বলা হয়েছে, চার্লসের দাদী কোহিনূরখচিত মুকুটটি খুব পছন্দ করতেন। এটি বিশ্বাস করা হয় যে চূড়ান্ত পছন্দের ক্ষেত্রে কূটনৈতিক সংবেদনশীলতা বিবেচনা করা হতে পারে, যদিও কুইন মেরি ক্রাউনেরও বিতর্কিত হীরা দিয়ে শোভিত হওয়ার ইতিহাস রয়েছে।
Leave a Reply