শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১

স্কটল্যান্ডের সরকারপ্রধানের পদত্যাগ

স্কটল্যান্ডের সরকারপ্রধানের পদত্যাগ

স্কটল্যান্ডের সরকারপ্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিকোলা স্টার্জন। আট বছরের বেশি সময় ধরে তিনি এই পদে দায়িত্ব পালন করে আসছেন। খবর বিবিসির।

এডিনবার্গ থেকে এক সংবাদ সম্মেলনে দ্য স্কটিশ ন্যাশনাল পার্টির এই নেতা দেশটির সরকার প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বলে জানা গেছে।

তবে কবে নাগাদ তিনি দায়িত্ব ছাড়বেন তা এখনই বলা যাচ্ছে না। ২০১৪ সালে দেশটির সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন নিকোলা স্টার্জন। এখন পর্যন্ত স্কটল্যান্ডে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা সরকারপ্রধান তিনি।

তার এভাবে হুট করেই পদত্যাগের ঘোষণা একেবারেই অপ্রত্যাশিত ছিল। ১৯৯৯ সাল থেকে স্কটিশ পার্লামেন্টের একজন সদস্য হিসেবে কাজ করছেন স্টার্জন।

২০০৪ সালে তিনি এসএনপির উপ-প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০১৪ সালে আয়োজিত এক গণভোটে অ্যালেক্স স্যালমন্ডকে হারিয়ে দলের নেতা এবং সরকারপ্রধান হন তিনি।

স্কটল্যান্ডের সরকারপ্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিকোলা স্টার্জন। আট বছরের বেশি সময় ধরে তিনি এই পদে দায়িত্ব পালন করে আসছেন। খবর বিবিসির।

এডিনবার্গ থেকে এক সংবাদ সম্মেলনে দ্য স্কটিশ ন্যাশনাল পার্টির এই নেতা দেশটির সরকার প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন বলে জানা গেছে।

তবে কবে নাগাদ তিনি দায়িত্ব ছাড়বেন তা এখনই বলা যাচ্ছে না। ২০১৪ সালে দেশটির সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন নিকোলা স্টার্জন। এখন পর্যন্ত স্কটল্যান্ডে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা সরকারপ্রধান তিনি।

তার এভাবে হুট করেই পদত্যাগের ঘোষণা একেবারেই অপ্রত্যাশিত ছিল। ১৯৯৯ সাল থেকে স্কটিশ পার্লামেন্টের একজন সদস্য হিসেবে কাজ করছেন স্টার্জন।

২০০৪ সালে তিনি এসএনপির উপ-প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০১৪ সালে আয়োজিত এক গণভোটে অ্যালেক্স স্যালমন্ডকে হারিয়ে দলের নেতা এবং সরকারপ্রধান হন তিনি।

নিকোলা স্টার্জেন পদত্যাগের ঘোষণা দেয়ার পর তার পদে নতুন কাউকে নিয়োগের চেষ্টা চলছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কেউ নিজের প্রার্থীতা ঘোষণা করেননি। বুধবার হঠাৎ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা জানান স্টার্জেন। ফলে এখন প্রশ্ন উঠছে, কে হবেন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) পরবর্তী প্রধান।

স্কাই নিউজ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া ঘোষণা করবে এসএনপি। নিজের পদত্যাগ বার্তায় স্টার্জেন জানিয়েছেন, তার দলের মধ্যে এই দায়িত্ব নেয়ার জন্য প্রতিভার অভাব নেই। পদত্যাগের কারণ হিসেবে স্টার্জেন নির্দিষ্ট কোনো কারণ জানাননি। তিনি বলেন, এটাই আসলে সরে দাঁড়ানোর উপযুক্ত সময়। তার পদত্যাগের কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তার উত্তরসূরি হওয়ার প্রাথমিক সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন এসএনপি দলের বর্তমান ডেপুটি লিডার কিথ ব্রাউন, অর্থ ও অর্থনীতি সেক্রেটারি কেট ফোর্বস, পার্টির বর্তমান সংবিধান, সংস্কৃতি ও বৈদেশিক বিষয়ক সম্পাদক অ্যাঙ্গাস রবার্টসন, স্বাস্থ্য বিষয়ক সেক্রেটারি হুমজা ইউসুফ এবং স্কটল্যান্ডের বর্তমান ডেপুটি ফার্স্ট মিনিস্টার জন সুইনি।

এসএনপির নবনির্বাচিত ওয়েস্টমিনস্টার নেতা স্টিফেন ফ্লিনের নামও প্রথম দিকে শোনা যাচ্ছিল। তবে তিনি বুধবার জানিয়ে দিয়েছেন, তার এসএনপির প্রধান হওয়ার কোনো আগ্রহ নেই। কারণ তিনি বিশ্বাস করেন যে, যিনি এখন এই দলের প্রধান হবেন তাকে অবশ্যই স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকতে হবে।

এর আগে বুধবার পদত্যাগের ঘোষণা দেন নিকোলা স্টার্জেন। গত আট বছর ধরে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। স্কটল্যান্ডের ইতিহাসে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় এই পদে আছেন। তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থেকে যাবেন বলে জানিয়েছেন স্টার্জেন।

সম্প্রতি স্কটল্যান্ডে জেন্ডার সংস্কার, ট্রান্স-জেন্ডার বন্দী এবং স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে ব্যাপক বিতর্ক দেখা গেছে। স্টার্জেন দাবি করেছেন, এসব বিতর্কের সঙ্গে তার পদত্যাগের সম্পর্ক নেই।

তিনি বলেন, আমার মাথা ও আমার মন বলছে, বিদায় নেয়ার এটাই সময়। আমার দল, আমার দেশ এবং আমার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। এ বছরের শুরু থেকেই তিনি নানামুখী আবেগ সামলাতে হিমসিম খাচ্ছিলেন। সকালে ঘুম থেকে আমি নিজেকে বলতাম, নিজেকে বোঝাতাম, আমি দায়িত্ব পালন করে যেতে পারবো, সেই সক্ষমতা আমার আছে, আমি কাজ চালিয়ে যাব, কাজ চালিয়ে যাব।

কিন্তু তারপরই আমার মনে হতো, এটা হয়তো সত্যি নয়। শেষ পর্যন্ত আমি নিজেকে দুটি প্রশ্ন করতাম, দায়িত্ব পালন করে যাওয়া তার জন্য সঠিক সিদ্ধান্ত কিনা! এবং আমার দেশ, জনগণ এবং স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে এটি সঠিক সিদ্ধান্ত কিনা। আমি দেখলাম, এই দুটি প্রশ্নেরই উত্তর হচ্ছে, না।

নিকোলা স্টার্জেন বহু বছর ধরে স্কটল্যান্ডের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ নেতা। স্কটল্যান্ডের স্বাধীনতা অর্জনের প্রশ্নে তার সরকার এখন এক গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি। স্কটিশ ন্যাশনাল পার্টি স্বাধীনতার প্রশ্নে আরেকটি গণভোটের ব্যাপারে কীভাবে অগ্রসর হবে তা নিয়ে সামনের মাসে সম্মেলন ডেকেছে।

সাম্প্রতিক বছরগুলোতে স্বাধীন স্কটল্যান্ডের সবচেয়ে বড় প্রবক্তা হয়ে উঠেছিলেন নিকোলা স্টার্জেন। কিন্তু স্বাধীনতার প্রশ্নে আরেকটি গণভোট আসলে কখন হবে, তা পরিষ্কার নয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026