গত ২৭ শে ফেব্রুয়ারী সোমবার রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও রেনেসাঁর মাসিক সাহিত্য সভা পূর্ব লণ্ডনের ভ্যলেন্স রোডস্থ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন থেকে তেলাওত করেন মাওলানা নুরুল হক।
আলোচনায় অংশ নেন- অধ্যাপক মোঃ ইয়াওর উদ্দিন, মাওলানা নুরুল হক, মাওলানা আব্দুল মালিক, খান জামাল নুরুল ইসলাম, বদরুজ্জামান বাবুল, হাজী ফারুক মিয়া, আলহাজ্ব নুর বকশ, জামান সিদ্দিীকী, গোলাম কাদের চৌধুরী শামীম, আব্দুল আউয়াল ও সাদেকুল আমিন প্রমুখ।
কবিতা আবৃত্তি ও নাশিদ পরিবেশন করেন- সাংবাদিক রেজাউল করিম মৃধা, আবৃত্তিকার ও সাংবাদিক নাজমুল হোসেন, কবি শাহ এনায়েত করিম, শিহাবুজ্জামান কামাল ও কে এম আবুতাহের চৌধুরী।
সভায় আলোচকবৃন্দ- ভাষা আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা- ভাষা আন্দোলনে তমদ্দুন মজলিসের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে প্রকৃত ইতিহাস রচনার আহ্বান জানান।
ব্রিটেনের প্রতিটি বাঙালীর ঘরে ঘরে বাংলা ভাষায় কথা বার্তা বলা ও বাংলা স্কুল প্রতিষ্ঠার গুরুত্ব আরোপ করে টাওয়ার হ্যামলেটসের মেয়র কর্তৃক আবারো কমিউনিটি ল্যাঙ্গুয়েজ চালুর ঘোষণাকে অভিনন্দন জানানো হয়।
সভায় রেনেসাঁ বাংলা স্কুল প্রতিষ্ঠা করায় সংগঠণকে ধন্যবাদ জানানো হয় ও উপস্থিত সদস্যরা আর্থিক অনুদান প্রদান করেন। সভায় বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া করা হয়।
এছাড়া বার্মিংহামের সাংবাদিক ও কলামিষ্ট শেবুল চৌধুরী ও লণ্ডনের কমিউনিটি নেতা ইফতেখার হোসেইন চৌধুরীর সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক।
Leave a Reply